ক্রিকেট
এশিয়ান গেমসে ক্রিকেট দলের কোচের নাম জানাল ভারত
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তার সহকারী হিসেবে থাকবেন সুনীল জোশি, হৃষিকেশ কানিতকার ও নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ।
‘হাসির পাত্রে’ পরিণত পাকিস্তান, পিসিবিকে তুলোধোনা নাসেরের
মাঠের ব্যর্থতার চেয়েও মাঠের বাইরের কর্মকাণ্ডেই যেন বেশি আলোচনায় পাকিস্তান ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেওয়া একের পর এক সিদ্ধান্ত এবার তীব্র সমালোচনার মুখে পড়েছে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন তো সরাসরি বলে দিলেন, পরিস্থিতি সামলাতে গিয়ে পিসিবি পাকিস্তান ক্রিকেটকে আরও খারাপ অবস্থায় ফেলেছে, পরিণত করেছে ‘হাসির পাত্রে’।
কীভাবে অধিনায়কত্ব করবেন বাবর? প্রশ্ন অ্যাথারটনের
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট হারের পর একসঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে এবার সরাসরি প্রশ্ন তুললেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন। তাঁর প্রশ্ন, এমন পরিস্থিতির পর বাবর আজম কিংবা পাকিস্তানের অন্য কোনো অধিনায়কই বা কীভাবে দলকে নেতৃত্ব দেবেন?
আকিবকে আয়নায় মুখ দেখার পরামর্শ গিলেস্পির
এক ম্যাচে অধিনায়ক, পরের ম্যাচেই দল থেকে বাদ, তারপর তৃতীয় টেস্টের আগেই দেশে ফেরত! পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর ধরন দেখে এবার আর চুপ থাকতে পারলেন না সাবেক কোচ জেসন গিলেস্পি। তার চোখে, দল এখন শুধু মাঠেই হারছে না, খেলোয়াড়দের মধ্যেও তৈরি হয়েছে ভয়। আর এই বিশৃঙ্খলার দায় তিনি সরাসরি চাপিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান আকিব জাভেদের ওপর।
সাইফউদ্দিনের তাণ্ডব ও রিশাদের ঘূর্ণিতে সিরিজে ফিরল বাংলাদেশ
বুলাওয়েওতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের জোড়া অর্ধশতকের পর শেষদিকে তাণ্ডব চালান মোহাম্মদ সাইফউদ্দিন। আর বোলিংয়ে রিশাদ হোসেন জ্বলে ওঠায় এই দারুণ জয় মিলেছে টাইগারদের। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে তারা।
ম্যাচ পাতানোর অভিযোগে এলপিএল দলের ভারতীয় সহ-মালিক গ্রেপ্তার
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর কয়েক ঘণ্টা আগেই ম্যাচ পাতানোর অভিযোগে এক ফ্র্যাঞ্চাইজির ভারতীয় সহ-মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। অভিযোগ, এক খেলোয়াড়কে ঘুষ দিয়ে ম্যাচে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন তিনি।
ডোপ টেস্টে পজিটিভ, তিন মাসের নিষেধাজ্ঞায় পাকিস্তানের নওয়াজ
ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজাসংশ্লিষ্ট উপাদানের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করলে এই নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে।
চলে গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। কিংবদন্তি এই সাবেক অলরাউন্ডারের বয়স হয়েছিল ৮৯ বছর।
ডোপ টেস্টে পজিটিভ, তিন মাসের নিষেধাজ্ঞায় পাকিস্তানের নওয়াজ
1 মিনিট পাঠ
ম্যাচ পাতানোর অভিযোগে এলপিএল দলের ভারতীয় সহ-মালিক গ্রেপ্তার
1 মিনিট পাঠ
চলে গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স
1 মিনিট পাঠ
সাইফউদ্দিনের তাণ্ডব ও রিশাদের ঘূর্ণিতে সিরিজে ফিরল বাংলাদেশ
2 মিনিট পাঠ